1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কুড়িলে ইয়াদিয়া'র সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন - Business Protidin

কুড়িলে ইয়াদিয়া’র সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকার কুড়িল বিশ্বরোডে বৈদ্যুতিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়া (YADEA)-এর দেশের সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম সোমবার (২১ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে। ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’ নামের এ শোরুমে ইয়াদিয়ার বিভিন্ন মডেলের বৈদ্যুতিক স্কুটার প্রদর্শন ও বিক্রি করা হবে।

শোরুমে গ্রাহকেরা বিভিন্ন মডেলের স্কুটারের বৈশিষ্ট্য, পারফরম্যান্স ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং পছন্দের মডেল সরাসরি কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াদিয়া-এর প্রধান অর্থ কর্মকর্তা সনদ দত্ত, প্রধান ব্যবসা কর্মকর্তা আবু হানিফ, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আসিবুল ইসলামসহ প্রতিষ্ঠানটির বৈশ্বিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ই ওয়াই ডি মোশনস লিমিটেডের সিইও এ বি এম ফিরোজ ও মহাব্যবস্থাপক শাহ আলমগীর বিলাশ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ইয়াদিয়া বৈদ্যুতিক স্কুটারের একমাত্র পরিবেশক রানার অটোমোবাইলস পিএলসি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ বাড়ায় দেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদাও বাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com