সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বরিশাল অঞ্চলে ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার বিমা দাবির চেক হস্তান্তর করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বিমা দাবির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যনির্বাহী সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ ছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশাল অঞ্চলের গ্রাহকদের বিমা দাবির বিপরীতে এ অর্থের চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply