1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ - Business Protidin
শিরোনাম :
৫ ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে পঞ্চম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ অর্থ আত্মসাৎ ঠেকাতে শক্তিশালী ব্যাক অফিস সফটওয়্যার প্রয়োজন: বিএসইসির চেয়ারম্যান লাইসেন্স নেই ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের, লেনদেন না করার পরামর্শ বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে প্রণোদনা পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক জেনিথ লাইফের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এসময় গ্রাহকদের ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে কোম্পানিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের হোটেলে লং বীচে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সভাপতিত্ব করেন কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মাসুদ হোসেন, পরিচালক বিলকিস নাহার, পরিচালক রাজিয়া সুলতানা,এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন, পরিচালক মাহমুদ হাবীব জামান ও পরিচালক শাহীনুর মিনহাজ চৌধুরী।

বক্তব্য রাখেন কোম্পানীর ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ যথা সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে। তাছাড়া ন্যাশনাল লাইফের প্রিমিয়ামের টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শিল্প ও ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ হয়ে থাকে। একই সাথে সরকারী বন্ডেও বিনিয়োগ হয়ে থাকে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল লাইফ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। পরিসংখ্যান পর্যবেক্ষণ ও পর্যালোচনায় দেখা যায় ন্যাশনাল লাইফ দেশের ১ নম্বর বীমা কোম্পানী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ভবিষ্যতেও ন্যাশনাল লাইফ সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, আমরা মানুষের বাড়ি গিয়ে বীমার টাকা পৌঁছে দিই। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিছু কোম্পানী সময়মতো গ্রাহকের টাকা পরিশোধ করতে না পারায় কিছুটা আস্থার সংকট সৃষ্টি হয়েছে। তবে আশার বিষয় হলো, আইডিআরএ বর্তমানে গ্রাহকের টাকা পরিশোধের যে উদ্যোগ নিয়েছে তাতে বীমার টাকা পাওয়ার অনিশ্চয়তার বিষয়টি কেটে যাবে। জনমনে আস্থা ফিরে আসবে।

তিনি আরো বলেন, বীমা পেশা অনেক সম্মানর। বীমার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। একই সাথে বীমা কর্মীরা আর্থিকভাবে বেশ স্বাভলম্বী হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com