সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চট্টগ্রাম অঞ্চলে শনিবার (০৩ অক্টোবর) অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবীর চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অর্থ পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত ও স্বচ্ছতার সাথে বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।
Leave a Reply