সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির উদ্যোগে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নবাবগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে পলিসিধারী ও দাবিদারদের হাতে এসব বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী। তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ ছাড়া পপুলার লাইফ ইনস্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি গ্রাহকদের বীমা সেবা ও দাবি পরিশোধসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।
Leave a Reply