1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্রিন ডেল্টার ব্যবসা তিন মাসের জন্য স্থগিত, নিবন্ধন স্থগিতের উদ্যোগ - Business Protidin
শিরোনাম :
গ্রিন ডেল্টার ব্যবসা তিন মাসের জন্য স্থগিত, নিবন্ধন স্থগিতের উদ্যোগ কৃষিবিদ সিডের কিউআইওর অর্থ ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশের রপ্তানিতে আশার আলো সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড় বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সুযোগে পুঁজিবাজারে স্বস্তি, সিদ্ধান্তকে ডিবিএ’র স্বাগত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের ঋণাত্মক ইক্যুইটি যাচাই করবে বিএসইসি পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক দুই বছর পর জব্দ বিও হিসাবে লেনদেনের সুযোগ দিচ্ছে বিএসইসি

গ্রিন ডেল্টার ব্যবসা তিন মাসের জন্য স্থগিত, নিবন্ধন স্থগিতের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত ট্যারিফের চেয়ে কম প্রিমিয়ামে বীমা পলিসি ইস্যুর অভিযোগে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কোম্পানিটির বিরুদ্ধে কেন নিবন্ধন স্থগিত করা হবে না, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আইডিআরএর ৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ২ নভেম্বর আইডিআরএর পরিদর্শন দল কোম্পানিটির প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শন করে। এ সময় ২০২৬ সালে বীমা পলিসি ইস্যুর ক্ষেত্রে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে প্রিমিয়াম অবনমন করে বিভিন্ন রেটে পলিসি ইস্যুর বিষয়টি পরিদর্শন দলের নজরে আসে।

আইডিআরের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্ধারিত ট্যারিফের চেয়ে কম হারে প্রিমিয়াম নির্ধারণের মাধ্যমে বীমা পলিসি ইস্যু করা বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের জারি করা নন-লাইফ সার্কুলার নম্বর ৮০/২০২১-এর সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়েছে, বীমা আইন, ২০১০-এর ১০(১) ধারা অনুযায়ী কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন স্থগিত করা হবে না কেন, তার লিখিত জবাব আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

একই সঙ্গে বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং আইডিআরের সংশ্লিষ্ট সার্কুলার লঙ্ঘনের দায়ে আইনের ১০(২) ধারা অনুযায়ী তিন মাসের জন্য কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com