1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ - Business Protidin
শিরোনাম :
গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ আইডিআরএ’র ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পোশাক খাত, বাজার হারাচ্ছে বাংলাদেশ বীমা খাতে মূল বাধা আস্থার সংকট ও দুর্বল তদারকি এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের ব্যাংক লুটপাট ঠেকাতে আইনে পরিবর্তন: পরিচালনায় থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা চরম সংকটে পোশাক খাত: এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার ১৩ মাস পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য নেই: ব্যাংক কর্তৃপক্ষ

গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৩ এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। গ্যাসের চাপ কম থাকায় গত ১৪ অক্টোবর থেকে এ উৎপাদন লাইন বন্ধ রেখেছে কোম্পানিটি।

কোম্পানি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ না পাওয়া পর্যন্ত লাইনটির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ আগস্ট থেকে টাইলস উৎপাদন লাইন-২ বন্ধ রাখা হয়েছিল। তবে গত ১৯ নভেম্বর থেকে লাইনটির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বর্তমানে আরএকে সিরামিকসের টাইলস কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে তিনটি—লাইন-১, লাইন-২ ও লাইন-৪ চালু রয়েছে। অন্যদিকে গ্যাসের চাপ কম থাকায় লাইন-৩ এখনো বন্ধ রয়েছে। ফলে কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে বর্তমানে একটি অচল রয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ পাওয়া গেলে উৎপাদন লাইন-৩ পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com