1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের সাথে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের গ্রুপ বীমা চুক্তি - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

ন্যাশনাল লাইফের সাথে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের গ্রুপ বীমা চুক্তি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সাথে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সচিব প্রকৌশলী মোঃ নাজমুল হক প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান, পরিচালক উপ-সচিব ড. মোঃ বেলাল হোসেন, ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বীমা প্রধান কাজী মোহাম্মদ মহসীন, জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনিসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com