1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১২ অক্টোবর কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

১২ অক্টোবর কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৪ আয়োজন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজারে হোটেল সী প্যালেস লিমিটেডের বল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানিটির শরীয়াহ বোর্ড ও সেন্ট্রাল শরীয়াহ চেয়ারম্যান, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক প্রফেসর মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী।

বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. মোরতুজা আলী-এসিআইআই।

এ ছাড়াও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান কাজী ওয়ালী উদ্দীন ফয়সাল, বিজ্ঞ আইনজীবি ও শরীয়াহ বোর্ড সদস্য সাইয়্যিদ জারীর জাফরী এবং অ্যাকচুয়ারি বাংলাদেশ লিমিটেডের সিইও আহ্ম্মেদ ইমরান লস্কর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত কোম্পানির প্রায় ৮শ এর অধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান উপস্থিত থাকবেন।

বার্ষিক সম্মেলনে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর, প্রশিক্ষণ কর্মশালা ও যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপ, মোবাইল ফোন, বিমান টিকেটসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com