1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১১তম আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

১১তম আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।

শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান।

২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কর্পোরেট গর্ভনেন্স  প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য, দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স টানা চতুর্থবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com