1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বীমার শরিয়াহ কাউন্সিলের ৪৮তম সভা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বীমার শরিয়াহ কাউন্সিলের ৪৮তম সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স‌্যুরেন্সের ইসলামী তাকাফুল বীমার ৪৮তম শরিয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) কোম্পানির বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক এএমএম মাঈনুদ্দিন মোনেম, শরিয়াহ বোর্ড সদস্য ড. এম শমশের আলী, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানির সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এ এমএম ময়েজ উদ্দিন, শরিয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মো. জামাল হোসেন অংশ নেন।

সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, আমরা ইসলামী বিধান মেনে বীমা ব্যবসা পরিচালনা করছি। ফলে মানুষ ন্যাশনাল লাইফের ইসলামী বীমার প্রতি আগ্রহী হয়ে উঠছে।

তিনি বলেন, ন্যাশনাল লাইফ মানুষের জমাকৃত অর্থ যথাযথভাবে সংরক্ষণ করে। যার প্রেক্ষিতে আমরা একদিনেই গ্রাহকের দাবি পরিশোধ করতে পারি।

সভা শেষে ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ও ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করায় শরীয়াহ কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহ কোম্পানিরর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com