1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দুই গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করল যমুনা লাইফ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

দুই গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করল যমুনা লাইফ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাভার সার্ভিস সেলের দু’জন বীমা গ্রাহকের মৃত্যুদাবির চেক সম্প্রতি হস্তান্তর করা হয়েছে। বীমা গ্রাহক আমিনুর রহমানের ৬ লাখ ২৭ হাজার ৪৩০ টাকা এবং নিপু আক্তারের ৩৬ হাজার ৯৯৮ টাকার বীমা দাবির চেক প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. বিশ্বজিৎ কুমার মন্ডল, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. হুমায়ুন গাজী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) রাজিয়া সুলতানা স্মৃতি ও জেনারেল ম্যানেজার (উন্নয়ন) জনি মাহমুদসহ আরো অনেকে।

ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বলেন, আজকের এই বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বীমা একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি যা আমরা আমাদের গ্রাহকদের সাথে করে থাকি।

তিনি বলেন, যাতে তাদের জীবনের সংকটময় মুহুর্তে আমরা পাশে দাঁড়াতে পারি। আপনাদের প্রতি আমাদের যে আস্থা এবং ভালোবাসা রয়েছে, তা আরও দৃঢ় করে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বীমা দাবির টাকা দ্রুত নিস্পত্তি করতে পেরে ভীষন আনন্দিত।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com