1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিতীয় মেয়াদে জেনিথ লাইফের শিক্ষার্থী বিমা চুক্তি স্বাক্ষর - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিতীয় মেয়াদে জেনিথ লাইফের শিক্ষার্থী বিমা চুক্তি স্বাক্ষর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: প্রথম মেয়াদে সফলতার পর আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: অবায়দুর রহমান প্রামানিক এবং জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ অবায়দুর রহমান প্রামানিক এবং জেনিথ লাইফের ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার হোসেন সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক মোঃ তারিকুল হাসান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ সায়েদুজ্জামান মিলন, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন, উপ-রেজিস্ট্রার আবু মোঃ তারেক এবং জেনিথ ইসলামী লাইফের রাজশাহী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ ইদ্রিস আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাঃ রাবেয়া বসরী উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী দুর্ঘটনা অথবা অসুস্থতার কারণে ইনডোর চিকিৎসা বাবদ বার্ষিক সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং আউটডোর চিকিৎসা বাবদ বার্ষিক সর্বোচ্চ ২০ হাজার টাকা স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। তাছাড়া কোন শিক্ষার্থী মৃত্যুবরণ করলে ওই শিক্ষার্থীর অভিভাবক পাবেন ২ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com