1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুদাবী পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুদাবী পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে বুধবার (২২ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ৬ লক্ষ টাকার মৃত্যু দাবীর চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব এর নিকট জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান উক্ত চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অব:) মোঃ মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু মোঃ তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের ভিপি মোঃ আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) মোঃ ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড মোঃ নাহিদুল ইসলাম সাগর।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো: ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র জহিরুল ইসলাম এবং ‘ল` এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে উক্ত চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ।

উল্লেখ্য যে, তাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা গিয়েছিলেন ‘ল` এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com