1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পপুলার লাইফ ৬ হাজার ৩০৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে: বিএম ইউসুফ আলী - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

পপুলার লাইফ ৬ হাজার ৩০৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে: বিএম ইউসুফ আলী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বিজনেস প্রতিদিন ডেস্ক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের ৬ হাজার ৩০৮ কোটি ৫১ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে বলে জানিয়েছেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সরকারের কোষাগারে ১ হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করেছে।

তিনি বলেন, মাদক বিরোধী কর্মকান্ড, ভিটামিন ই-ক্যাম্পিং, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ড করে আসছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

বিএম ইউসুফ আলী বলেন, আমাদের পরিচালকরা সব সময় বলে থাকেন- আমরা লাভের জন্য কোম্পানি করিনি, আমরা কোম্পানি করেছি দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। পপুলার লাইফ দেশের জনগনকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com