1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কুমিল্লায় ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকা বীমা দাবী পরিশোধ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

কুমিল্লায় ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকা বীমা দাবী পরিশোধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কুমিল্লায় ৫ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে।

শনিবার (২৫ জানুয়ারি)ন্যাশনাল লাইফের কুমিল্লা সদর মডেল মনিটরিং এরিয়ার উদ্যোগে কোটবাড়ি শালবন বিহারে আয়োজিত ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

কোম্পানীর কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সদর মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা ও এভিপি মোঃ আলমগীর হোসেন। অরো বক্তব্য রাখেন ডিভিপি ও দেবিদ্বার মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা মোঃ কাউছার আলম, দেবিদ্বার মডেল জোনের ডিজিএম মোঃ জাকির হোসেন, জোনাল ম্যানেজার আব্দুল হান্নান মুন্সী, চিফ জোনাল ম্যানেজার বেলায়েত হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, আমরা অত্যন্ত সফলতার সাথে ২০২৪ সালের ব্যবসায়ীক কার্যক্রম সফলভাবে শেষ করেছি এবং একইসাথে ২০২৫ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রিমিয়াম সংগ্রহের কার্যক্রম শুরু করেছি। কর্পোরেট সুশাসন, যথা সময়ে দাবী পরিশোধ ও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।

তিনি বলেন, বর্তমানে সারা দেশে আমাদের গ্রাহক সংখ্যা ৭৩ লাখ, কর্মী ও কর্মকর্তা প্রায় ৭০ হাজার। বিগত ৪০ বছরে আমরা প্রায় ৫০ লাখ গ্রাহককে তাদের দাবি পরিশোধ করেছি। আমরা এ পর্যন্ত ২৫টি জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছি। আমাদের লাইফ ফান্ড ৬ হাজার কোটি টাকা, যা দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছে।

অনুষ্ঠানে কুমিল্লা এরিয়ার বিভিন্ন মডেলের জোন প্রধান, উর্ধতন কর্মকর্তাসহ প্রায় ১৫ শতাধিক উন্নয়ন কর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com