1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কুমিল্লায় শীতবস্ত্র বিতরণ করল ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

কুমিল্লায় শীতবস্ত্র বিতরণ করল ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: কুমিল্লায় তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

শনিবার (২৫ জানুয়ারি) কোটবাড়ী শালবন বিহারে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এসব কম্বল বিতরণ করেন।

কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সবসময় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল লাইফ বীমা ব্যবসার পাশাপাশি জনকল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, ন্যাশনাল লাইফের উদ্যোগে বৃক্ষ রোপণ, দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত নানা কল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলম, দেবিদ্বার মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা মো. কাউছার আলম, কুমিল্লা সদর মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা ও এভিপি মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com