1. baiozidkhan@gmail.com : admin_bizp :
হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সজল ব্যানার্জীকে ন্যাশনাল লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সজল ব্যানার্জীকে ন্যাশনাল লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সজল ব্যানার্জীর হাতে ১০ লক্ষ ৬৩ হাজার ১৩২ টাকার মেয়াদোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল ৩০ জানুয়ারী ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা  মোঃ কাজিম উদ্দিন এ চেক হস্তান্তর করেন।

বাংলাদেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সজল ব্যানার্জী  ন্যাশনাল লাইফে ৫ লক্ষ টাকার একটি পলিসি গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি ১,২৫,০০০ টাকা করে দু’টি সারভাইবাল বেনিফিট বাবদ ২,৫০,০০০ টাকা ন্যাশনাল লাইফ থেকে গ্রহণ করেন।সর্বশেষ পলিসির মেয়াদ শেষে তিনি লাভসহ পান আরো ১০ লক্ষ ৬৩ হাজার ১৩২ টাকা। এতে ৫ লক্ষ টাকার পলিসি বাবদ ডাঃ সজল ব্যানার্জী ন্যাশনাল লাইফ থেকে সারভাইবাল বেনিফিটসহ সর্বমোট ১৩ লক্ষ ১৩ হাজার ১৩২ পান।

চেক গ্রহন শেষে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সজল ব্যানার্জী বলেন ন্যাশনাল লাইফের সেবায় আমি সন্তষ্টু। সারভাইবাল বেনিফিট ও মেয়াদোত্তর বীমা দাবীর চেক পেতে কোন হয়রানি কিংবা জটিলতা হয়নি। ন্যাশনাল লাইফের পলিসি বোনাসও বেশী। যার কারণে ৫ লক্ষ টাকার পলিসি করে আমি সর্বমোট ১৩ লক্ষ ১৩ হাজার ১৩২ পাই। টাকা বড় বিষয় নয়, বীমায় আবৃত থাকলে রিক্স কভার হয়, ভবিষ্যৎ যে কোন অনিশ্চিত পরিস্থিতিতে আর্থিক লাভের সুযোগ থাকে। আমার মতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের বীমা থাকা প্রয়োজন। ন্যাশনাল লাইফের মতো প্রত্যেক কোম্পানী সেবা দিতে পারলে দেশের বীমা শিল্প এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com