1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কক্সবাজারে আলফা ইসলামী লাইফের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
ব্যাংক আমানতে বড় প্রবৃদ্ধি, আস্থা বাড়ছে ব্যাংক খাতে ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি

কক্সবাজারে আলফা ইসলামী লাইফের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ৮০০-এর বেশি লিডারদের নিয়ে অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত কক্সবাজারে ঐতিহ্যবাহী হোটেল ‘সি-ওয়ার্ল্ড’ এর অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী, অভি। আরও উপস্থিত ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি সারাদেশ থেকে আগত লিডারদেরকে সততা ও নিষ্ঠার সাথে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ভূয়সী প্রসংশা করেন।

তিনি বলেন, আপনারা আপনাদের সততার মাধ্যমে বীমা বাজারে যে ইতিবাচক পরিবেশ তৈরী করেছেন তা শুধু কোম্পানী নয় পুরো বীমা বাজারে আলোড়ন তৈরী করেছে। এভাবে মানুষের আমানত রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে ভবিষ্যতেও নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনা করবেন।

অনুষ্ঠানের সভাপতি সবশেষে সারাদেশ থেকে আগত লিডারদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com