1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৪ মাসে আলফা ইসলামি লাইফের প্রিমিয়াম আদায় বেড়েছে ৩ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

৪ মাসে আলফা ইসলামি লাইফের প্রিমিয়াম আদায় বেড়েছে ৩ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গতবছর ২০২৪ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসের অর্জিত প্রিমিয়াম থেকে ২০২৫ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসে আলফা ইসলামি লাইফের প্রিমিয়াম প্রায় ৩ কোটি টাকা বেশি আদায় হয়েছে।

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে শনিবার (০৩ মে) মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং মে-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি নতুন যোগদান করা কর্মকর্তাদের অভ্যর্থনা জানান, সেই সাথে রেকর্ড পরিমাণ প্রিমিয়াম অর্জনের জন্য কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন) এবং সারাদেশ থেকে আগত সেলস ম্যানেজার, এসিসট্যান্ট সেলস ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

উল্লেখ, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ইতিহাসে এপ্রিল-২০২৫ মাসে প্রমোশন, নতুন ৪ জন এসিসট্যান্ট সেলস ম্যানেজার, ২৩ জন ব্র্রাঞ্চ ম্যানেজার, ৭৯ জন ইউএম ও ৬৪৫ জন এফএ যোগদান করেন এবং ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। নতুন লিডাররা যোগদানের মাধ্যমে আলফা লাইফ পরিবার আরও সমৃদ্ধ হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com