1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জেনিথ লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

জেনিথ লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্র্যান্ড ওপেনিং ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ জুলাই) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।

সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে চিফ অপারেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন জিপ গাড়ী এবং সেলস ম্যানেজার আবুল মোবারক ও ব্রাঞ্চ ম্যানেজার রনি কুমার দাস ডায়মন্ড রিং অর্জন করেন।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভা শেষে প্রধান অতিথি প্রতি মাসে ব্রাঞ্চ ম্যানেজার মিটিং আয়োজনের জন্য সম্মতি প্রকাশ করেন।

সভায় সারা দেশ থেকে প্রায় ২ শতাধিক বিএম ও এক্সিকিউটিভ অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com