1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রূপালী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা সই - Business Protidin
শিরোনাম :
শেয়ারবাজারের ৬১ কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে ৯১ হাজার কোটি টাকা, আদায় মাত্র ১৭% গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আস্থার সংকটে পুঁজিবাজার থেকে ১০ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা গ্রামীণ ব্যাংকের ১০০ শতাংশই ঋণগ্রহীতা ও সরকারের, মালিকানা নেই ড. ইউনূসের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল, তবুও কমেনি খেলাপি পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা

রূপালী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা সই

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪
Oplus_0

বিজনেস প্রতিদিন ডেস্ক

রূপালী ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে সকল স্কিমের মাসিক কিস্তি আদায়সহ দেশে ও বিদেশে এর যাবতীয় প্রচার-প্রচারণা কার্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগী হিসেবে কাজ করবে রূপালী ব্যাংক পিএলসি।

সম্প্রতি রাজধানীর কাকরাইলে পেনশন কর্তৃপক্ষের কার্যালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান এবং রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. মুর্শীদুল হক খান, যুগ্ম সচিব এ. কে এম আতিকুল হক, সিনিয়র সহকারী সচিব মো. শরীফ উদ্দিন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কাউসার মোস্তাফিজ ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com