1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিলেটে ন্যাশন্যাল লাইফের ৩ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

সিলেটে ন্যাশন্যাল লাইফের ৩ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সিলেটে ৩ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ১০ জুলাই সিলেটের জিন্দাবাজার অফিসে অনুষ্ঠিত দাবী পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরন ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করেন।

সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি ছিলেন কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজার জোনের সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এস. এম সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, বীমা হলো সর্ব যুগের সর্ব উৎকৃষ্ট সেবামূলক পেশা। বীমার মাধ্যমে কর্মীরা যেমন অর্থনৈতিকভাবে স্বাভলস্বী হয়, তেমনি বীমার অর্জিত প্রিমিয়াম দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এগিয়ে থাকার মূলে রয়েছে কর্মীদের শ্রম ও সততা। তিনি বলেন সফলতা অর্জন করতে হলে সততা, নিষ্ঠা ও ধৈর্যের পাশপাশি কর্মীদের প্রতি ভালোবাসা থাকতে হবে। কর্মীদের যতই উৎফুল্ল রাখা যাবে, ততই এগিয়ে যাওয়ার পথ প্রশস্থ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com