1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১১৪ টাকার শেয়ার ১০ টাকায় ইস্যুর প্রস্তাব বাতিল - Business Protidin
শিরোনাম :
৪২৮ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পোশাক খাত, বাজার হারাচ্ছে বাংলাদেশ বীমা খাতে মূল বাধা আস্থার সংকট ও দুর্বল তদারকি এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের ব্যাংক লুটপাট ঠেকাতে আইনে পরিবর্তন: পরিচালনায় থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা চরম সংকটে পোশাক খাত: এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার ১৩ মাস পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য নেই: ব্যাংক কর্তৃপক্ষ ঋণ নিয়ে পদ্মা ব্যাংকের ঋণ শোধ করবে ইনফরমেশন সার্ভিসেস ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ স্বর্ণ-রৌপ্য-পাম তেল দিয়ে কমোডিটি বাজার চালুর প্রস্তুতি সিএসইর

১১৪ টাকার শেয়ার ১০ টাকায় ইস্যুর প্রস্তাব বাতিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ারের দাম ১১৪ টাকা। কিন্তু কোম্পানি পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য অভিহিত মূল্য ১০ টাকায় ৩ উদ্যোক্তার নামে শেয়ার ইস্যুর প্রস্তাব করেছিল। সেটি নাকচ করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তথ্য বলছে, কোম্পানিটি ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫–এর বিধি ৯ (i) অনুযায়ী ন্যূনতম ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন বজায় রাখার শর্ত পূরণে এই পদক্ষেপ নেয়। এ জন্য চলতি বছরের ২১ জুলাই বিএসইসির কাছে আবেদন করে তারা।

আবেদন অনুযায়ী, কোম্পানির পরিশোধিত মূলধন ২৯ কোটি ৬০ লাখ ৩ হাজার ৭৮০ টাকা থেকে ৩০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা ছিল। এর জন্য প্রয়োজনীয় ঘাটতির ৩৯ লাখ ৬৬ হাজার ২২০ টাকার শেয়ার কেবলমাত্র কোম্পানির তিন উদ্যোক্তার কাছে বরাদ্দ করার প্রস্তাব দেয় মাগুরা মাল্টিপ্লেক্স।

তবে বিএসইসি জানায়, এ প্রস্তাব বৈধ প্রক্রিয়ায় করা হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে, প্রস্তাবটি বিদ্যমান সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে দেওয়া হয়নি। সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোনো বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়নি। শেয়ার ইস্যুর বিষয়ে মূল্য সংবেদনশীল (পিএসআই) প্রকাশ করা হয়নি। প্রস্তাবিত শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছিল অভিহিত মূল্যে (ফেস ভ্যালু), যা বাজারদরের চেয়ে অনেক কম।

এ ছাড়াও কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীতে গুরুত্বারোপযোগ্য (এমফ্যাসিস অব ম্যাটার) মন্তব্য রয়েছে। এসব কারণে বিএসইসি মাগুরা মাল্টিপ্লেক্সের মূলধন বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com