1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়নে চুক্তি - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়নে চুক্তি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ‘স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি সাক্ষর হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন।

চুক্তি সাক্ষর শেষে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই এর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ডকুমেন্ট হস্তান্তর করেন।

এই চুক্তির মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ও সামঞ্জস্য রেখে, ‘নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি’ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গীকার করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com