1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের মতিঝিল এরিয়ায় ৫০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ন্যাশনাল লাইফের মতিঝিল এরিয়ায় ৫০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মতিঝিল এরিয়ার উদ্যোগে ৫০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কোম্পানীর কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত পুরস্কার বিতরণ, বীমা দাবী পরিশোধ ও মোটিভেশনাল সভায় উক্ত দাবী পরিশোধ করা হয়। কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের হাতে দাবীর চেক তুলে দেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, মতিঝিল এরিয়া প্রধান এসভিপি মনির আহম্মদ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রায় ৫০ লক্ষ টাকার দাবী পরিশোধ ও সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন উন্নয়ন কর্মীদের উদ্দেশ্যে বলেন সকলকে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। কোম্পানীতে নীতি-নৈতিকতা বজায় থাকলে সকলের সম্মান বাড়বে। তিনি আরো বলেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা সকলেই রাষ্ট্র এবং সমাজের অংশ। মানুষের কল্যাণে ভালো করলে তবেই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে।

সভাপতির বক্তব্য কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ২০২০ সালে ভয়াবহ করোনাকালে আমরা জীবনের মায়া ত্যাগ করে উন্নয়ন কর্মকর্তাদের সাথে নিয়ে মানুষের ঘরে গিয়ে দাবী টাকা পৌঁছে দিয়েছি। সে থেকে ন্যাশনাল লাইফের অগ্রগতির যে যাত্রা শুরু হয়েছিল তা আজো অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন সর্বোচ্চ দাবী পরিশোধে জন্য পরপর দু’বার বীমা দিবসে আমরা জাতীয় পুরস্কার লাভ করেছি। এ ছাড়া আমরা দেশী-বিদেশী অসংখ্য পুরস্কার অর্জন করেছি

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com