1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শরীয়তপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

শরীয়তপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: সারাদেশে ধারাবাহিক বীমা দাবী পরিশোধের অংশ হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়তপুর অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে কোম্পানির
শরীয়তপুর সার্ভিস কার্যালয়ে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের, উপ-ব্যবস্থাপনা পরিচালক
মোঃ হাবিবুর রহমান।

একক বীমা প্রকল্পের সহ-ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুর রহমান, শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া,, সৈয়দ আবুল খায়ের, কবির হোসেন হাওলাদার সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী। উক্ত সভা সঞ্চালনা করেন মোঃ সোহানুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com