1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন সোনালী লাইফের - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন সোনালী লাইফের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: টানা পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি চারটি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়।

সোনালী লাইফের ব্যবসায়িক পার্টনার এজিএম মোঃ মিজানুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান মন্ডল এবং মোঃ জসিম ব্যক্তিগত উদ্যোগে অবকাশ যাপনের উদ্দেশ্যে শ্রীলংকা অবস্থানকালীন সোনালী লাইফের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

এ বছর সোনালী লাইফ চারটি পৃথক বিভাগে পুরস্কৃত হয়:
বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানী ইন পাবলিক সেক্টর; বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানী ইন প্রাইভেট সেক্টর; সাস্টেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানী অফ দ্য ইয়ার; বেস্ট ক্লেইম ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার।

এর আগে ২০২১ সালে ২টি, ২০২২ সালে ৪টি, ২০২৩ সালে ৫টি এবং ২০২৪ সালে ৪টি ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে সোনালী লাইফ।

এছাড়া ২০২২ সালে প্রতিষ্ঠানটি সামিট এক্সপো অ্যান্ড সিওআইই অ্যাওয়ার্ড, কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড এবং আরটিভি বীমা অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করে।

কোম্পানি সংশ্লিষ্টরা জানান, সোনালী লাইফের বর্তমান পরিচালনা পর্ষদের গতিশীল নেতৃত্ব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য ভবিষ্যতে সোনালী লাইফের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com