1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফের আলোচনা সভা - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফের আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক নারী দিবসে নারী কর্মীদের অংশগ্রহনে আলোচনা সভা করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গত রোববার (৮ মার্চ) কোম্পানীর কাওরান বাজারস্থ প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান কার্যালয়ের সকল নারী কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অবলিখন বিভাগের এভিপি ফরিদা বেগম লিটা ও সংস্থাপন বিভাগের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম, এইচআরডি প্রধান মোঃ এনামুল হক ও তাকাফুল বীমার কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠান সমন্বয় করেন জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।

ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ক্ষেত্রে উন্নয়নে নারীর অংশ গ্রহন রয়েছে। নারীর সহযোগিতা ছাড়া আমাদের ব্যক্তি, পারিবারিক ও সমাজ জীবনে কোন উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন ন্যাশনাল লাইফে নারীদের কর্মপযোগী পরিবেশ রয়েছে ও বিপুল সংখ্যক নারী নিয়োজিত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com