1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ - Business Protidin
শিরোনাম :

ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ‘গ্রামীণফোন’-এর উর্ধ্বতন কর্মকর্তা শারমিন বিনতে বিল্লাল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে ১০ লক্ষ টাকার বীমা পলিসি গ্রহণ করেছেন ।

মঙ্গলবার (১৬ জুন) ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন-এর হাত থেকে বীমা দলিল গ্রহণ করেন গ্রাহক শারমিন বিনতে বিল্লাল।

বীমার মেয়াদ ১০ বছর ও একটি লাভজনক বীমা স্কিম। এই পলিসির আওতায় গ্রাহক বাৎসরিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করবেন। বীমার সফল মেয়াদ শেষে গ্রাহক মোট বীমা অংকের পাশাপাশি কোম্পানী ঘোষিত বোনাসসহ এককালীন আর্থিক সুবিধা লাভ করবেন, যা তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com