1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস এম নুরুজ্জামান - Business Protidin
শিরোনাম :
রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস এম নুরুজ্জামান ঋণের মূল টাকা পরিশোধ করলেই দায় মুক্তি পাবেন খেলাপিরা সমালোচনার মুখে পুরোনো ব্যাংক মালিকদের ফেরার ধারা বাতিলের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি নিয়োগের নতুন শর্ত নিয়ে অসন্তোষ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব দুর্বল কোম্পানির সার্কিট ব্রেকার সীমা কমানোর প্রস্তাব ডিএসইর বিতর্কিত সালমান এফ রহমানের বেক্সিমকোর শেয়ারে বিনিয়োগকারীদের ভিড় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ও ব্যাংক কমানোর প্রস্তাব বিএনপি এমপির দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান, চাকরি হারিয়েছে হাজারো শ্রমিক সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস এম নুরুজ্জামান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে। সেই সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে রোটারির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর শীর্ষ নেতা, বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্য এবং রিপসা টিমের বিভিন্ন অফিসিয়াল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক জামান,অ্যাসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর এডমিন এম মাহমুদুল হাসান,আহসান মঞ্জিল সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেন ও অন্যান্য নেতাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান। এসময় প্রায় দুই হাজার রোটারিয়ান এ অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com