1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব উদযাপন ন্যাশনাল লাইফের - Business Protidin
শিরোনাম :

প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব উদযাপন ন্যাশনাল লাইফের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ উদযাপন করেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে এ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্প ও আর্থিক খাতের সুধীজনরা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। এছাড়া কোম্পানীর পরিচালকবৃন্দ ও নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রেরণা প্রদানের লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে দাবী পরিশোধ, কর্পোরেট সুশাসন পরিপালন ও বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে প্রধান অতিথিসহ সকলে উৎসব ও ফটোসেশন করা হয়।

এছাড়া ৫ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তরসহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে। যা কোম্পানীর ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com