1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিকেএসপির তিন শিক্ষার্থীর ৩ লাখ টাকার দাবী পরিশোধ করল ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
বিকেএসপির তিন শিক্ষার্থীর ৩ লাখ টাকার দাবী পরিশোধ করল ন্যাশনাল লাইফ ডিজিটাল বীমা সেবায় নতুন যুগে পদার্পণ জেনিথ লাইফের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর প্রণোদনা: এনবিআর ডিএসইর কর্মকর্তাদের অযৌক্তিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর শেয়ারহোল্ডারদের লভ্যাংশে উৎস কর অপরিবর্তিত শেয়ারপ্রতি ৫০ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর বড় লোকসানে ইসলামী ব্যাংক, কমেছে সম্পদ গ্যাস সংকট ও শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বিকেএসপির তিন শিক্ষার্থীর ৩ লাখ টাকার দাবী পরিশোধ করল ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তির আলোকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে ৩ লাখ টাকা পরিশোধ করেছে। আজ রোববার (০২ আগস্ট) ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চেক হস্তান্তর করা হয়।

ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এ চেক হস্তান্তর করেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্যাহর নিকট।

বিকেএসপির একজন শিক্ষার্থীর মৃত্যুতে ও ২জন শিক্ষার্থীর স্বাস্থ্য বীমা বাবদ এ দাবী পরিশোধ করে ন্যাশনাল লাইফ।

এসময় অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, আইটি প্রধান ইভিপি এমএম ময়েজ উদ্দিন, গ্রুপ বীমা বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন, কোম্পানী সচিব মোঃ জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com