1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী ব্যাংকের "কল্যাণের জন্য সঞ্চয়" মাসব্যাপী ক্যাম্পেইন শুরু - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

ইসলামী ব্যাংকের “কল্যাণের জন্য সঞ্চয়” মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির “কল্যাণের জন্য সঞ্চয়” শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন ২ মার্চ ২০২৫ ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। এছাড়া দুটি নতুন প্রোডাক্ট ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। এতে আরো বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ ও বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং ডিভিশন প্রধান মোঃ মজনুজ্জমান।

এসময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

ক্যাম্পেইন চলাকালে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমকে জনপ্রিয় করার জন্য বিশেষ গুরুত্ব দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com