1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন ইমতিয়াজ ইউ আহমেদ - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন ইমতিয়াজ ইউ আহমেদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ ইউ আহমেদ। সম্প্রতি এই পদে পদোন্নতি পান তিনি। পদোন্নতি লাভের পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমতিয়াজ ইউ আহমেদ ২০০৩ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

ব্যাংকিং সেক্টরে করপোরেট ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা, মানবসম্পদ, ট্রেজারি ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিংয়ে তার রয়েছে সুবিশাল অভিজ্ঞতা। তিনি করপোরেট এবং রপ্তানি অর্থায়ন খাতে বিনিয়োগে ব্যাংকের উপস্থিতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্মদক্ষতা ব্যাংকের আর্থিক সূচকসমূহকে দৃঢ় অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ব্যাংকিং সেক্টরে ২৫ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন ইমতিয়াজ ইউ আহমেদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসিতে কাজ করেছেন। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের অধীনে কেপিএমজি রহমান রহমান হকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com