1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্রাহকের অজান্তেই ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র উধাও - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

গ্রাহকের অজান্তেই ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র উধাও

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র রক্ষণাবেক্ষণ সিস্টেমে চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা ঘটেছে। একজন গ্রাহকের অনুমতি ছাড়া তার সঞ্চয়পত্রের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে প্রতারকচক্র ২৫ লাখ টাকা তুলে নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহক অগ্রণী ব্যাংকের প্রেস ক্লাব শাখায় সঞ্চয়পত্র কিনেছিলেন। কিন্তু গত সোমবার তার অনুমতি ছাড়াই অ্যাকাউন্ট পরিবর্তন করে এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখায় স্থানান্তর করা হয়। ওই দিনই শ্যামলী শাখা থেকে পুরো অর্থ উত্তোলন করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আরও দুটি সঞ্চয়পত্র অ্যাকাউন্টে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছিল, তবে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট শাখার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

ঘটনার পর বাংলাদেশ ব্যাংক চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া সার্ভার সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষেও একটি কমিটি তৈরি হয়েছে। তদন্তে দেখা হচ্ছে- জালিয়াতি অভ্যন্তরীণ কারসাজি নাকি হ্যাকিংয়ের মাধ্যমে হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)ও উপশাখা পরিদর্শনে যাবে।

মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, “ঘটনা জানার পরই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মতিঝিল থানায় জিডিও করা হয়েছে।”

মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “গুরুত্বের বিষয় হিসেবে একজন কর্মকর্তা দায়িত্বে আছেন। তদন্ত চলছে।”

সঞ্চয়পত্র মধ্যবিত্তের জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হিসেবে পরিচিত। বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র চালু আছে- পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এগু

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com