1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফকে এ পুরস্কার প্রদান করা হয়। লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ১ম হয়ে গোল্ড পুরস্কার অর্জন করে।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এর হাতে এই পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ।

২০২৩ সালের কর্পোরেট গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ-আইসিএমএবি উক্ত অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানীগুলোর মধ্যে ৪৬টি প্রতিষ্ঠানকে এ বছর বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com