1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে সভা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ন্যাশনাল লাইফের গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে এক সভা করেছে। সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর বেইলী রোড়স্থ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর সদ্য নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল জাহীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন আমি মাঠ পর্যায় থেকে কোম্পানীর সর্বক্ষেত্রে আদর্শ, নৈতিকতা, সততা, ন্যায়পরণতা ও সুশাসন চাই। সমাজে ন্যাশনাল লাইফের সম্মান বৃদ্ধি হলে সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা সম্মানিত হবে।

অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন সকলের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com