1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে সভা - Business Protidin
শিরোনাম :
তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ শেয়ারবাজারের ৬১ কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে ৯১ হাজার কোটি টাকা, আদায় মাত্র ১৭% গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আস্থার সংকটে পুঁজিবাজার থেকে ১০ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা গ্রামীণ ব্যাংকের ১০০ শতাংশই ঋণগ্রহীতা ও সরকারের, মালিকানা নেই ড. ইউনূসের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল, তবুও কমেনি খেলাপি

ন্যাশনাল লাইফের গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি গৌরবময় সাফল্যের ৪১ বছর উপলক্ষে এক সভা করেছে। সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর বেইলী রোড়স্থ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর সদ্য নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল জাহীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন আমি মাঠ পর্যায় থেকে কোম্পানীর সর্বক্ষেত্রে আদর্শ, নৈতিকতা, সততা, ন্যায়পরণতা ও সুশাসন চাই। সমাজে ন্যাশনাল লাইফের সম্মান বৃদ্ধি হলে সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা সম্মানিত হবে।

অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন সকলের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com