1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইসিএবি'র ২৪তম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

আইসিএবি’র ২৪তম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো: কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন। আইসিএবি’র প্রেসিডেন্ট  মোঃ ফোরকান উদ্দিন এফসিএ ও জুরী বোর্ডের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির এফসিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য, দেশের জীবন বীমা সেক্টরে একমাত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দ্বিতীয় বারের মতো মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com