1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমার সঞ্চিত টাকা জীবনের জটিল মুহূর্তে ছাঁয়া হয়ে দাঁড়ায়: কাজিম উদ্দিন  - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বীমার সঞ্চিত টাকা জীবনের জটিল মুহূর্তে ছাঁয়া হয়ে দাঁড়ায়: কাজিম উদ্দিন 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যেকোন জটিল মুহূর্তে ছাঁয়া হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন ন‌্যাশনাল লাইফ ইন্স‌্যুরেন্স কোম্পানি পিএলসির মুখ‌্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকাস‌্যুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালাটি হয়।

মো. কাজিম উদ্দিন বলেন, বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে।

কর্মশালার উদ্বোধন করেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস এফসিএ। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম. নাজিম এ চৌধুরী।

কর্মশালায় লাইফ ইন্স‌্যুরেন্স পলিসি বিপণনের বিভিন্ন দিক নিয়ে ন্যাশনাল লাইফের ঊর্দ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।

মো. কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফ বিগত ৪০ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে। দাবির টাকা যথাসময়ে গ্রাহকের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে এ সেবা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

পরে তিনি ন্যাশনাল লাইফের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com