1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আন্তর্জাতিক সম্মেলনে কী-নোট উপস্থাপন করবেন এস এম জিয়াউল হক - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক সম্মেলনে কী-নোট উপস্থাপন করবেন এস এম জিয়াউল হক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক: নেপালের কাঠমন্ডুর ঐতিহাসিক লাল দরবার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনক্লুসিভ ইন্স্যুরেন্স বিষয়ক ২০২৪ সালের আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২১ থেকে ২৫ অক্টোবর চলবে সম্মেলনটি।

সম্মেলনে প্যারালাল সেশন-১ এ ‘টপ লাইন এবং বটম লাইন স্ট্রাটেজিস ফর ইনক্লুসিভ ইন্স্যুরেন্স’ বিষয়ক কী-নোট উপস্থাপন করবেন । চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, এফএলএমআই। সেশনটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

চার্টার্ড লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০টির বেশি দেশের ইন্স্যুরেন্স এক্সপার্টরা উদীয়মান বাজারের জন্য অন্তর্ভুক্তিমূলক বীমাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উপায় এবং অর্থনৈতিক কর্মক্ষমতা চিহ্নিতকরণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

৫০টির বেশি দেশের ইন্স্যুরেন্স ও রি-ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রোকার, ডিস্ট্রিবিউশন চ্যানেল, টেকনোলজি প্রোভাইডার, ইনভেস্টমেন্ট ফান্ডস, আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং ডেভেলপমেন্ট এইড এজেন্সি এবং সেই সাথে শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং ইন্স্যুরেন্স সুপারভাইজাররা সম্মেলনে যোগ দেবেন।

প্রতিনিধিরা বর্তমান প্রবৃদ্ধির প্রবণতা এবং উদীয়মান বাজারের ঝুঁকি নিয়ে মতামত বিনিময় করবেন এবং সফলভাবে তা বাস্তবায়নের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। সম্মেলনে আন্তবিভাগীয় শ্রোতাদের সম্বোধন করে মূল বিষয়গুলির উপর ২০টিরও বেশি সেশনে প্রায় ৮০ জন বক্তা উপস্থিত থাকবে।

মিউনিচ ফাউন্ডেশন এবং মাইক্রোইন্স্যুরেন্স নেটওয়ার্কের সহযোগিতায় নেপাল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন নেপাল, নেপাল মাইক্রোইনন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং নেপাল ইন্স্যুরেন্স অথরিটি এই সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com