1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়া সচেতনতাবিষয়ক ওয়েবিনার - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়া সচেতনতাবিষয়ক ওয়েবিনার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চট্টগ্রাম সাউথ, চট্টগ্রাম নর্থ, নোয়াখালী ও কুমিল্লা জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়েছে।

ওয়েবিনারে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান প্রধান অতিথি এবং ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ। মূল বিষয়ের ওপর বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনের প্রধান মিয়া মোহা. বরকত উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনের প্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনের প্রধান এ এফ এম আনিসুর রহমান। জোনগুলোর অধীন বিভিন্ন শাখার কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com