1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এটিএম এনায়েত উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধান।

সভায় প্রোডাক্ট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন এসভিপি (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক। ।

সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মুহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধান ও সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় দেড় শতাধিক উন্নয়ন কর্মকর্তা। সভা শেষে প্রধান অতিথি নভেম্বর-২০২৪ মাসে সফল ৩ জন সংগঠন প্রধানকে পুরষ্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com