1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রোববার (৮ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের ৫ম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক  মোসলেহ্উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত উপশাখাটি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার অধীনে তাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে উপশাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স আজিজুল হক এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ এর স্বত্বাাধিকারী মো. রায়হানুল কবীর (রাজু), মেসার্স আশাদুল স্টোরের স্বত্বাধিকারী মো. আশাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মোতালেব মিয়া, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. রাশেদুল করিম, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান এবং সরোজগঞ্জ উপশাখার ইনচার্জ ফারুক হোসাইন বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী, কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক এ. বি. এম. আহসানুল কবির, মেহেরপুর শাখার ব্যবস্থাপক মো. আরজুল্লাহসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

আমরা আশা করছি শাহজালাল ইসলামী ব্যাংকের এই উপশাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন সাধিত হবে। এই ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com