1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বর্ষসেরা সিইও স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন - Business Protidin
শিরোনাম :
আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

বর্ষসেরা সিইও স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

কোম্পানিটিকে সাস্টটেনেবেল ইনস্যুরেন্স কোম্পানির স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। একই সাথে দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে কোম্পানির অগ্রগতি ও উন্নতির জন্য কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে বীমা খাতের বেস্ট সিইও অফ দা ইয়ার স্বীকৃতি দিয়েছে দক্ষিণ এশিয়ার এ সংস্থাটি।

২০ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের হাতে অ্যাওয়ার্ড দুটি তুলে দেন সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ।

ন্যাশনাল লাইফ চতুর্থবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করলো। দক্ষিণ এশিয়ার সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের প্রথম জীবন বীমা কোম্পানি ও বেসরকারী খাতে বীমা ব্যবসায় পথিকৃত। চলতি বছরে কোম্পানিটি বীমা খাতে অবদান রাখায় বীমা দিবসে জাতীয় পুরস্কার, শীর্ষ করদাতার সম্মাননা, আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com