1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র প্রদান - Business Protidin
শিরোনাম :
আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের রোগীদের জন্য শীতবস্ত্র প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের উপদেষ্টা সাইদ দিদার বখত এর নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেন।

উক্ত শীতবস্ত্র হস্তান্তরকালে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন, চিফ মেডিকেল অফিসার ডা. কবিরুল ইসলাম ও নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসাইন স্বপন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ অফিসার মোঃ কামাল মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com