1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে রুপালী বীমা ভবনে অবস্থিত কাউন্সিল কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।

সাধারণ সভায় কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বঙ্গভবন জামে মসজিদের খতীব ও আলফা ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, গার্ডিয়ান লাইফের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী।

উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদ।

এছাড়াও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ সদস্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কাউন্সিলের বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০২৩ সালের অডিট রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন, ২০২৪ সালের অডিটর নিয়োগ ও ২০২৫ সালের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com