1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের ৩৩ দাপ্তরিক কর্মকর্তাকে পুরস্কার প্রদান - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

ন্যাশনাল লাইফের ৩৩ দাপ্তরিক কর্মকর্তাকে পুরস্কার প্রদান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা পলিসি বিপণনে সফলতার জন্য ৩৩ দাপ্তরিক কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

বুধবার (০১ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভেম্বর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী ৩৩ জন দাপ্তরিক কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, বীমা মানুষকে আর্থিকভাবে সুরক্ষা প্রদান করে। উন্নত দেশগুলোতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বীমা হলেও এ ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে। এর প্রধান কারণ বীমার প্রতি মানুষের আস্থার ঘাটতি। সময় মতো গ্রাহকের টাকা না দেওয়ার কারণে বীমার প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এর জন্য কিছু কোম্পানি দায়ী।

তিনি বলেন, সময়মতো গ্রাহকের গ্রাহকের দাবি পরিশোধ করায় সরকার ন্যাশনাল লাইফকে পরপর দু’বার জাতীয় পুরস্কার প্রদান করেছে। বীমা পলিসি বার্ধক্যকালে সেবার নিশ্চয়তা প্রদান করে। আমরা যথাসময়ে দাবি পরিশোধ করি এজন্য মানুষ ন্যাশনাল লাইফের পলিসি গ্রহণে আগ্রহী।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com