1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক বিতরণ - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাগাতিপাড়া সার্ভিস সেন্টারের আয়োজনে মৃত্যু দাবি চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নূরুজ্জামান বলেন, “মানবতার কল্যাণে বীমায় চাকরি করা প্রয়োজন। বীমায় কাজ করলে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে জেনিথ লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেনিথ লাইফে কোনো দাবি মুলতবি থাকে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া ইউনিয়ন আমির মাওলানা মোঃ শফিউল ইসলাম, বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হায়দার রশীদ, আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সাজেদুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির ডিএমডি সাংবাদিক আব্দুল মজিদ।

অনুষ্ঠানে মরহুম জুলফিকার আলী নমিনি মাহফুজা বেগমের হাতে এক লক্ষ পয়তাল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য গ্রাহক জুলফিকার আলী বার হাজার টাকার বার্ষিক একটি কিস্তি দিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর ছাড়াও একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বীমা খাতের উন্নয়ন ও মানবসেবায় বীমা কর্মীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com